খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  আসুন আমরা সবাই অহিংস রাজনীতির পথে চলি_অমিত
  জাফর আলম স্মৃতি ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন..ইসলামাবাদের ইউছুফেরখীলে ৯ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান
  বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  ইসলামাবাদের টকবগে যুবক তামিম ইকবাল সড়ক দুর্ঘটনায় নিহত
  ঈদগাঁওতে টানা তিনদিন গুড়ি গুড়ি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যন্ত : দুশ্চিন্তায় কৃষকরা
  সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা :
  ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, ১১ পদে লড়ছেন ২১ প্রার্থী সভাপতি পদে কাজী আব্দুল্লাহ,সম্পাদক শেখ মহাতাব হোসেন বিজয়।
  শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
  সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হলো ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’

কেশবপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :-সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যশোরের কেশবপুরে মহান সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।শনিবার (২১ নভেম্বর-২৬) সকাল ১১টা থেকে কেশবপুর (মাইকেল রোড) গরুর হাটের পূর্ব পাশে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ, কেশবপুর উপজেলা শাখার আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর জেনারেল অধ্যাপক ডাঃ সৈয়দ আসিফ ইকবাল (অবঃ)। সভাপতিত্ব করেন, ওয়াঃ অফিঃ মোঃ আরশাদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মেজর সামিনা আহমেদ ও জনাব মোঃ আনোয়ার হোসেন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।বক্তারা সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরেন।অনুষ্ঠানে কেশবপুর উপজেলার সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা অংশগ্রহণ করেন। এতে সাবেক সামরিক সদস্যদের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারিবারিক বন্ধনের এক মিলনমেলায় পরিণত হয়।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT