খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  আসুন আমরা সবাই অহিংস রাজনীতির পথে চলি_অমিত
  জাফর আলম স্মৃতি ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন..ইসলামাবাদের ইউছুফেরখীলে ৯ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান
  বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  ইসলামাবাদের টকবগে যুবক তামিম ইকবাল সড়ক দুর্ঘটনায় নিহত
  ঈদগাঁওতে টানা তিনদিন গুড়ি গুড়ি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যন্ত : দুশ্চিন্তায় কৃষকরা
  সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা :
  ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, ১১ পদে লড়ছেন ২১ প্রার্থী সভাপতি পদে কাজী আব্দুল্লাহ,সম্পাদক শেখ মহাতাব হোসেন বিজয়।
  শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
  সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হলো ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’

পাইকগাছার মাঠে পাকা আমন ধান, বড় শত্রু ‘আকভান’

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছায় খুলনা প্রতিনিধি:-ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপাকে পড়েছেন খুলনার পাইকগাছা উপজেলার কৃষকরা। মাঠে পেকে উঠেছে আমন ধান। কোথাও ধান কাটার প্রস্তুতি চলছে, আবার কোথাও কেটে রাখা ধান শুকানোর অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে বৈরী আবহাওয়ায় হেলে পড়ছে জমির পাকা ধান। বৃষ্টিতে ভিজে যাচ্ছে কাটা ফসল। একই সঙ্গে আগাম শীতকালীন সবজির আবাদ নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। বিশেষ করে নিচু জমিতে পানি জমে সবজির চারা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।ঘূর্ণিঝড় আকভান সরাসরি উপকূলে আঘাত না হানলেও এর প্রভাবে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার পর্যন্ত অব্যাহত থাকায় কৃষিকাজে দেখা দিয়েছে স্থবিরতা। আমন ধান কাটার গুরুত্বপূর্ণ সময়ে এমন আবহাওয়া কৃষকদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পাইকগাছায় ১৩ হাজার ১৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। জলবায়ু পরিবর্তন ও আবহাওয়াজনিত নানা কারণে উপকূলীয় এলাকায় কৃষি মৌসুমের কার্যক্রম শুরু হতে কিছুটা দেরি হয়। ফলে উপজেলার উঁচু জমিগুলোতে সবেমাত্র আমন ধান পাকতে শুরু করেছে। এখন পর্যন্ত প্রায় ৫ শতাংশ জমির ধান কেটে ঘরে তোলা সম্ভব হয়েছে। অধিকাংশ জমির ধান এখনো মাঠে রয়েছে।এ অবস্থায় টানা বৃষ্টি ও দমকা বাতাসে পাকা ধান হেলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জমিতে পানি জমলে ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে কেটে রাখা ধান বৃষ্টিতে ভিজে যাওয়ায় সেগুলো শুকানো ও মাড়াই করা কঠিন হয়ে পড়েছে। দীর্ঘ সময় ভেজা থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। এর সঙ্গে শ্রমিকসংকট যুক্ত হওয়ায় অনেক কৃষক সময়মতো ফসল ঘরে তুলতে পারছেন না।উপজেলার গোপালপুর গ্রামের কৃষক সামাদ সরদার বলেন, ধান কাটার সময় হয়েছে। এমন সময়ে বৃষ্টি ও দমকা বাতাস শুরু হওয়ায় আমরা খুব চিন্তায় আছি। জমির পাকা ধান হেলে পড়ছে। আবার কেটে রাখা ধান বৃষ্টিতে ভিজে যাচ্ছে। রোদ না উঠলে এসব ধান শুকানো কঠিন হবে। এতে আমাদের অনেক ক্ষতি হতে পারে।একই ধরনের উদ্বেগের কথা জানিয়ে গোপালপুর গ্রামের কৃষক মোহাম্মদ গোলদার বলেন, বৃষ্টির কারণে ঠিকমতো ধান কাটা ও মাড়াই করা যাচ্ছে না। শ্রমিকেরও চাপ রয়েছে। একদিকে ফসল ঘরে তোলার তাড়া, অন্যদিকে আবহাওয়ার অনিশ্চয়তা। দ্রুত আবহাওয়া ভালো না হলে এবং উৎপাদিত ধানের ন্যায্য দাম না পেলে লোকসান কাটিয়ে ওঠা কঠিন হবে।শুধু আমন ধান নয়, বৈরী আবহাওয়ায় শীতকালীন সবজি চাষ নিয়েও উদ্বিগ্ন কৃষকেরা। উপজেলার বিভিন্ন এলাকায় ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলুর আবাদ শুরু হয়েছে। অনেক কৃষক আগাম সবজির চারা রোপণ করেছেন। কিন্তু টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে থাকায় এসব চারার গোড়া পচে যাওয়া এবং গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।কৃষকদের আশঙ্কা, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হলে সবজির জমিতে ব্যাপক ক্ষতি হতে পারে। এসব ফসল উৎপাদনে ইতিমধ্যে বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের পেছনে অর্থ ব্যয় করেছেন তারা। অনেকেই ধারদেনা কিংবা ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। ফলে ফসল নষ্ট হলে আর্থিক সংকটে পড়তে পারেন তারা।পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন বলেন, ‘উপজেলার উঁচু জমির আমন ধান পাকতে শুরু করেছে। যেসব জমির ধান বেশি পেকে গেছে, সেসব ধান দ্রুত কেটে নিরাপদ ও উঁচু স্থানে রাখতে হবে। কেটে রাখা ধান যেন দীর্ঘ সময় বৃষ্টির পানিতে ভিজে না থাকে, সে বিষয়ে কৃষকদের সতর্ক থাকতে হবে।তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে এলে সরিষা, মসুরসহ বিভিন্ন শীতকালীন সবজি ও অন্যান্য রবি ফসল বপনের পরামর্শ দেওয়া হবে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। পাশাপাশি ভারী বৃষ্টির কারণে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে তথ্যও সংগ্রহ করা হচ্ছে।কৃষকদের এখন একটাই প্রত্যাশা দ্রুত স্বাভাবিক হোক আবহাওয়া। সময়মতো পাকা আমন ধান ঘরে তুলতে পারলেই কিছুটা স্বস্তি ফিরবে তাদের পরিবারে। অন্যথায় টানা বৃষ্টির কারণে আমন ও শীতকালীন সবজি দুই ফসলেই ক্ষতির মুখে পড়তে পারেন পাইকগাছার কৃষকরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT