খুলনা, বাংলাদেশ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জালালাবাদ রওদ্বাতুল কোরআন মডেল নূরানী মাদ্রাসার দস্তারবন্দী সম্মেলন,পুরুস্কার বিতরন
  বটিয়াঘাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  ধামইরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ
  বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা: খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক
  দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
  ঈদগাঁওর গ্রামীন জনপদে আগাম শীতের গরম কাপড় বিক্রির হিড়িক
  ঈদগাঁওতে মোবাইলের যুগে গ্রাম্য চা-দোকানের রসিক আড্ডা এখন শুধুই স্মৃতি
  আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয়, খুলনার গর্ব সানজা তাবাসসুম!
  খুলনায় আবারও গুলি, আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীসহ আহত ২মাথা লক্ষ্য করে ছোড়া গুলি ছুঁয়ে গেল সোলেমানের গলা, পাশের ভ্যানচালকের হাতেও লাগল গুলি; দুজনই হাসপাতালে
  ডুমুরিয়ার রংপুর কালীতলায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পঞ্চম পর্বের খেলা অনুষ্ঠিত ২-১ গোলে জয়ী আড়ংঘাটা চির সবুজ যুব সংঘ

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও গুণগত শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:-যশোরের কেশবপুর উপজেলার ১১ নং হাসানপুর ইউনিয়ন বিএনপির ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষার্থীদের মেধার বিকাশ, আধুনিক, মানসম্মত ও গুণগত শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ নভেম্বর-২৬) দুপুরে আউলগাতি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে মাস্টার মিজানুর রহমান কাকরের সঞ্চালনায় ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।সভায় শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, শিক্ষার আধুনিক পদ্ধতি অনুসরণ, পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।প্রধান অতিথি ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় গুরুত্ব দিতে হবে।বিশেষ অতিথি,কেশবপুর শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও কৃষকদলের সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসান বলেন, শিক্ষার গুণগত মানউন্নয়নে নৈতিক শিক্ষা, সৃজনশীল চিন্তাভাবনা, প্রযুক্তিগত দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞান অর্জনেও গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।সভায় শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পাঠদানে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপে বক্তব্য রাখেন, বুড়িহাটি হাসানপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, মহাদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত কুমার, মমিনপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ফজলুর রহমান, বগা শাহ ক্বারারিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, বুড়িহাটি মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সভাপতি আলমগীর সিদ্দিক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১১ নম্বর হাসানপুর ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান শিক্ষক ও সভাপতিবৃন্দ।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT