খুলনা, বাংলাদেশ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জালালাবাদ রওদ্বাতুল কোরআন মডেল নূরানী মাদ্রাসার দস্তারবন্দী সম্মেলন,পুরুস্কার বিতরন
  বটিয়াঘাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  ধামইরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ
  বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা: খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক
  দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
  ঈদগাঁওর গ্রামীন জনপদে আগাম শীতের গরম কাপড় বিক্রির হিড়িক
  ঈদগাঁওতে মোবাইলের যুগে গ্রাম্য চা-দোকানের রসিক আড্ডা এখন শুধুই স্মৃতি
  আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয়, খুলনার গর্ব সানজা তাবাসসুম!
  খুলনায় আবারও গুলি, আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীসহ আহত ২মাথা লক্ষ্য করে ছোড়া গুলি ছুঁয়ে গেল সোলেমানের গলা, পাশের ভ্যানচালকের হাতেও লাগল গুলি; দুজনই হাসপাতালে
  ডুমুরিয়ার রংপুর কালীতলায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পঞ্চম পর্বের খেলা অনুষ্ঠিত ২-১ গোলে জয়ী আড়ংঘাটা চির সবুজ যুব সংঘ

ঈদগাঁওর গ্রামীন জনপদে আগাম শীতের গরম কাপড় বিক্রির হিড়িক

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-দরজায় কড়া নাড়ছে শীত। দিনের বেলায় হালকা গরম পড়লেও সন্ধ্যার পর থেকে একটু একটু শীত পড়তে শুরু করেছে। আর এ শীতের আগমনী বার্তাকে ঘিরে গরম কাপড় বিক্রির ধুম পড়েছে ঈদগাঁও উপজেলার বিভিন্ন গ্রামীন জন পদে।শীতের আমেজ পুরোপুরি না হলেও শেষ রাতে শীতল আবহাওয়া ও টুপুর-টুপুর শব্দে বাড়ীঘরে চালে কুয়াশায় গায়ে কাঁথা কিংবা চাদর জড়াতে বাধ্য করছে। শীতের সঙ্গে বাড়ছে গরম কাপড়ে চাহিদা। ১৭ নভেম্বর (মঙ্গলবার) দুপুরের পর থেকে রাত অবধি বিক্রেতাদের হাঁকডাকে জমে উঠেছে বাজারের ভ্রাম্যমাণ দোকানগুলো।দক্ষিণ চট্টলার ব্যস্তবহুল বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের নানা মার্কেট ভিত্তিক দোকান পাঠে এখনো গরম কাপড় বিক্রয়ের লক্ষে আনা হয়নি। কিন্তু তার জায়গায় দখন করে রেখেছেন ফুটপাত ব্যবসায়ীরা। কয়েকদিন ধরে ঈদগাঁও বাজারে ইউপি পরিষদ সংলগ্ন পয়েন্টসহ বিভিন্ন স্থানে জমিয়ে তুলেছেন গরম কাপড় বিক্রি। প্রতি বছরের ন্যায় এবছরও তারা পিছিয়ে নেই গরম কাপড় বিক্রিতে।সরেজমিন ঘুরে দেখা যায়, নিম্নবৃত্ত, স্বল্প আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মানুষরা ও শীতবস্ত্র কিনছে ফুটপাতের দোকান থেকে।শীতের জ্যাকেট,চাদর,গেঞ্জি,ছোট ছেলে মেয়ে দের গরম কাপড়। দামও সহনীয় পর্যায়ে। বাজারের পাশাপাশি স্থানীয় বেকার যুবকেরাও ভ্যানগাড়ী যুগে শীতকাপড় বিক্রি করে গ্রামীন জনপদে। মেহেরঘোনার যুবক শীতের কাপড় বিক্রেতা জানায়,শীত এখনো পুরোপুরি জমেনি, তাই অল্প সল্প বিক্রি হচ্ছে গরম কাপড়। আরেক বিক্রেতা জানায়, ফুটপাতে মৌসুমী কাপড় বিক্রি করে সংসার চালায়। তাই শীতবস্ত্র বিক্রি শুরু করেছি।শহীদ নামের একজন ক্রেতা জানান, সল্প দামেই ফুটপাত থেকে শীতবস্ত্র কিনতে এসেছি। শীতের শুরুতে বাচ্চাদের জন্য শীতের পোশাক নিয়ে নিচ্ছি। শীত বাড়লে আবার দাম বেড়ে যাবে। অটো চালক তাহের জানান,দিনের বেলায় শীত না পড়লেও রাতে গাড়ী চালাতে ঠান্ডা লাগে। তাই শীত কাপড় কিনতে এসেছি। দামও মোটা মুটি বললে চলে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT