খুলনা, বাংলাদেশ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
  বর্তমান দেশের পরিস্থিতিতে ক্রসফায়ারের অনুমতি দেওয়া প্রয়োজন—অমিত তৃণমূল জাগপা প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মজলুম জনতার নেতা নিজামদ্দিন অমিত বলেন ,
  ইসলামপুরে অবৈধ পার্কিং করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অর্থদন্ড
  অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত:
  খুটাখালীতে কভার্ডভ্যানের ধাক্কায় খাদে বাস,আহত ৮
  খুলনা বিশ্ববিদ্যালয়ের টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন: উপাচার্য
  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা
  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে বঙ্গভবনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাক্ষাৎ :
  খুলনা বিভাগের ১০ জেলার ২৪টি উপজেলায় ৭৭ হাজার যুবককে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের সূচনা হয়:

ডুমুরিয়ায় বিলডাকাতিয়াসহ চার বিলে জলাবদ্ধতা, বীজতলা করার জমি নেই কৃষকের!সুইচগেট নিয়ন্ত্রণে ব্যক্তির প্রভাব, পানি নিষ্কাশন বন্ধের অভিযোগ; বারো আবাদ নিয়ে চরম শঙ্কা, কিস্তি ও সংসার খরচের চিন্তায় দিশেহারা কৃষক

[ccfic]

জি,এম,ফিরোজ,ডুমুরিয়া:-খুলনার ডুমুরিয়ায় বিলডাকাতিয়া, মাধবকাটি, বিলপাটেলা ও সাজিয়াড়া বিলে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। যে সময়ে মাঠজুড়ে কৃষকের বীজতলা তৈরির ব্যস্ততা থাকার কথা, সে সময়ে বিস্তীর্ণ ফসলি জমি এখনো পানির নিচে। পানি নিষ্কাশন না হওয়ায় আসন্ন মৌসুমে ধান আবাদ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন হাজারো কৃষক। সময় গড়িয়ে গেলেও পানি না কমায় অনেকের চোখেমুখে এখন হতাশা আর দুশ্চিন্তা।কৃষকদের অভিযোগ, এলাকার বিভিন্ন সুইচগেট প্রায় বন্ধ থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কার্যকর তদারকি না থাকায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণে সুইচগেট পরিচালিত হচ্ছে। ফলে বিলের পানি আটকে থাকছে। দ্রুত সুইচগেটগুলো উন্মুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।রূপারামপুর গ্রামের লক্ষ্মীকান্ত রায় বলেন, বিলডাকাতিয়ার জমি এখনো পানির নিচে। পানি সরানোর কার্যকর ব্যবস্থা না হলে এবার ধান রোপণ করা সম্ভব হবে না। কৃষ্ণনগর গ্রামের অমল মণ্ডলের আক্ষেপ, এবার ধান আবাদ না হলে তাঁর বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে। মাধবকাটির কৃষক সুরেন মণ্ডল বলেন, অন্যান্য বছর দেরিতে হলেও ধান লাগানো যায়, কিন্তু এবার পানি না সরলে আবাদ অসম্ভব। বিলপাটেলার আব্দুল মো. গফফার মোল্লা জানান, এখনো বাড়িঘর পানিতে ডুবে আছে, পানি সরানোর সরকারি উদ্যোগের অপেক্ষায় রয়েছেন তাঁরা।শুধু ফসল নয়, কৃষকের সংসারেও নেমে এসেছে আর্থিক সংকট। একদিকে ঋণের কিস্তি, অন্যদিকে সন্তানদের স্কুল-কলেজের পড়াশোনার খরচ—কোনোটিই মেটানোর সামর্থ্য থাকছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল সালাম বলেন, সরকারি উদ্যোগ ছাড়া বিলডাকাতিয়াসহ এসব এলাকার পানি সরানো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, বিলডাকাতিয়া, মাধবকাটি ও সাজিয়াড়া বিলের পানি নিষ্কাশনে রামদিয়া খাল খননের কাজ আগে থেকেই হাতে নেওয়া হয়েছে। স্থানীয় কিছু মানুষের বাধার কারণে কাজ ব্যাহত হলেও আলোচনা সাপেক্ষে পুনরায় কার্যক্রম চলছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার জানান, বুধবার সকালে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে শোলমারি সুইচগেট পরিদর্শন করেছেন। সেখানে পানি নিষ্কাশনের দুটি পাইপের মুখ পলিতে বন্ধ হয়ে থাকতে দেখা যায়। পলি অপসারণের কাজ চলছে। দ্রুত পানি সরানোর কার্যক্রম শুরু হবে। এ ছাড়া উপজেলার অন্যান্য এলাকার পানি নিষ্কাশনসংক্রান্ত অভিযোগও সমাধানের চেষ্টা চলছে।কৃষকের প্রশ্ন—বীজতলা তৈরির সময়ই যদি জমি পানির নিচে থাকে, তবে এবার ফসল ফলবে কীভাবে? দ্রুত পানি নিষ্কাশন না হলে ডুমুরিয়ার বিস্তীর্ণ এলাকায় কৃষি উৎপাদন ও কৃষকের জীবিকা বড় ধরনের সংকটে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT