খুলনা, বাংলাদেশ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জালালাবাদ রওদ্বাতুল কোরআন মডেল নূরানী মাদ্রাসার দস্তারবন্দী সম্মেলন,পুরুস্কার বিতরন
  বটিয়াঘাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  ধামইরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ
  বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা: খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক
  দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
  ঈদগাঁওর গ্রামীন জনপদে আগাম শীতের গরম কাপড় বিক্রির হিড়িক
  ঈদগাঁওতে মোবাইলের যুগে গ্রাম্য চা-দোকানের রসিক আড্ডা এখন শুধুই স্মৃতি
  আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয়, খুলনার গর্ব সানজা তাবাসসুম!
  খুলনায় আবারও গুলি, আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীসহ আহত ২মাথা লক্ষ্য করে ছোড়া গুলি ছুঁয়ে গেল সোলেমানের গলা, পাশের ভ্যানচালকের হাতেও লাগল গুলি; দুজনই হাসপাতালে
  ডুমুরিয়ার রংপুর কালীতলায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পঞ্চম পর্বের খেলা অনুষ্ঠিত ২-১ গোলে জয়ী আড়ংঘাটা চির সবুজ যুব সংঘ

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি:-সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত ব্যাক্তি দূর্গাপুর গ্রামের মৃত টেম্বই মিয়া মোড়লের ছেলে।মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত রবজুল হক মোড়ল মিয়া শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জমির হোসেনের লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়ল গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া গুরুতর আহত হন। পরে তাঁকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে উভয়পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত দাস তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে আহত রবজুল হক মোড়ল মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত অবস্থায় পান। সংঘর্ষে আহত অন্য কোনো ব্যক্তি এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি বলেও জানান তিনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT