খুলনা, বাংলাদেশ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জালালাবাদ রওদ্বাতুল কোরআন মডেল নূরানী মাদ্রাসার দস্তারবন্দী সম্মেলন,পুরুস্কার বিতরন
  বটিয়াঘাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  ধামইরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ
  বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা: খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক
  দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
  ঈদগাঁওর গ্রামীন জনপদে আগাম শীতের গরম কাপড় বিক্রির হিড়িক
  ঈদগাঁওতে মোবাইলের যুগে গ্রাম্য চা-দোকানের রসিক আড্ডা এখন শুধুই স্মৃতি
  আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয়, খুলনার গর্ব সানজা তাবাসসুম!
  খুলনায় আবারও গুলি, আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীসহ আহত ২মাথা লক্ষ্য করে ছোড়া গুলি ছুঁয়ে গেল সোলেমানের গলা, পাশের ভ্যানচালকের হাতেও লাগল গুলি; দুজনই হাসপাতালে
  ডুমুরিয়ার রংপুর কালীতলায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পঞ্চম পর্বের খেলা অনুষ্ঠিত ২-১ গোলে জয়ী আড়ংঘাটা চির সবুজ যুব সংঘ

কেশবপুরে মৎস্য ঘের থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:-যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের মোমিনপুর দেলঘাটা বিলের একটি মৎস্য ঘেরের পানিতে আনসার গাজী (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, কেশবপুরের টিটাবাজিতপুর গ্রামের এরশাদের মৎস্য ঘেরের পানিতে আনসার গাজীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে লোকজন জড়ো হন।ঘের মালিক সূত্রে জানা যায়, ২ নভেম্বর ডুমুরিয়ার বাজার থেকে তাকে দিনমজুর হিসেবে ১১ হাজার টাকা মাসিক চুক্তিতে নিয়ে আসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর-২৬) বিকেলে তিনি ঘেরের ভিতরে কাজ করছিলেন, কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি বাজারে যেয়ে খোঁজাখুঁজি করেন এবং কয়েকজনের কাছে জানতে চান কিন্তু তার কথা কেউই বলতে পারেননি। রাতে তার পরিবারকে জানানো হয় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে বুধবার (১৮ নভেম্বর সকালে ঘেরের পানিতে তার লাশটি ভেসে থাকতে দেখা যায়।নিহতের স্ত্রী বলেন, তার স্বামী দিনমজুরের কাজের জন্য এসেছিলেন। আজ সকালে শুনতে পাই তার লাশ পাওয়া গেছে।কেশবপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছায় এবং লাশটি পানি থেকে উদ্ধার করেন। পরবর্তীতে পুলিশ সুরতহাল তদন্ত সম্পন্ন করেন। সিআইডির একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশের উপ-পরিদর্শক মিজবাহ ইসলাম বলেন, ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি, প্রাথমিকভাবে সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি। এখনো তদন্ত চলছে। সিআইডি ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্তের অপেক্ষায় স্থানীয়রা।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT