খুলনা, বাংলাদেশ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বছরে প্রায় ৫ লাখ ৭০ হাজার মৃত্যু অসংক্রামক রোগে
  বছরে প্রায় ৫ লাখ ৭০ হাজার মৃত্যু অসংক্রামক রোগে
  ইরানের হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী
  সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় 
  ঈদগাঁওতে সাবেক ছাত্রনেতা সরওয়ার কামাল আর নেই : শোক প্রকাশ
  সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিরুর মৃত্যুবার্ষিকী পালিত 
  শেষ সময়েও জনসমর্থনে শীর্ষে ৬ নং চরবানিয়ারী ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ জাহিদুর রহমান
  ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে
  খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন করেন : বিভাগীয় কমিশনার 
  ডুমুরিয়ায় আবারও ছিনতাইয়ের হানা! মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে বাইক-মোবাইল ছিনতাই

শেষ সময়েও জনসমর্থনে শীর্ষে ৬ নং চরবানিয়ারী ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ জাহিদুর রহমান

[ccfic]

নাঈম হাসান, বাগেরহাট জেলা প্রতিনিধি আসন্ন ৬ নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দল থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে শেষ সময়েও জনসমর্থনে সবার শীর্ষে রয়েছেন মোঃ জাহিদুর রহমান।তিনি চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। বরং শেষ মুহূর্তে এসে তার পক্ষে সাধারণ ভোটারদের সমর্থনের জোয়ার আরও বেড়েছে। ইউনিয়নের হাট-বাজার, চায়ের দোকান, মাঠে-ঘাটে এখন একটাই নাম – জাহিদুর রহমান।স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, জাহিদুর রহমান দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। দলের দুঃসময়ে তিনি মাঠ ছেড়ে যাননি। দলের জন্য তার ত্যাগ, নির্যাতন সহ্য করা এবং মানুষের পাশে থাকার মানসিকতাই তাকে এলাকাবাসীর কাছে প্রিয় করে তুলেছে।চরবানিয়ারী বাজারের ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, “জাহিদুর রহমান ভাই অত্যন্ত সৎ ও পরীক্ষিত নেতা। দলের দুঃসময়ে আমরা তাকে সবসময় পাশে পেয়েছি। তার মতো নেতাকেই দলীয় মনোনয়ন দেওয়া উচিত।গণসংযোগে ব্যস্ত জাহিদুর রহমান: শেষ সময়েও তিনি থেমে নেই। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং দলের জন্য দোয়া চাইছেন।এ সময় জাহিদুর রহমান বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমি ক্ষমতার জন্য নয়, সেবার জন্য রাজনীতি করি। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে আমি এই ৬ নং চরবানিয়ারী ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”তিনি আরও বলেন, “আমার প্রথম কাজ হবে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা শতভাগ স্বচ্ছতার সাথে প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দেওয়া এবং ইউনিয়নের সকল কাঁচা রাস্তা পাকা করা।”শেষ মুহূর্তে জাহিদুর রহমানের পক্ষে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মাঠে নেমেছেন। তাদের দাবি, তৃণমূলের মতামতের ভিত্তিতে মনোনয়ন দিলে জাহিদুর রহমানই হবেন বিএনপির সবচেয়ে যোগ্য প্রার্থী এবং বিপুল ভোটে জয়ী হবেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT