খুলনা, বাংলাদেশ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় আবারও ছিনতাইয়ের হানা! মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে বাইক-মোবাইল ছিনতাই
  কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান
  কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে
  খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি:
  বটিয়াঘাটা থানায় নবগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান : জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস
  জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের
  সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা
  ডুমুরিয়া-মনিরামপুরের ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস
  মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী:
  বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি:

[ccfic]

আবিদুর রহমান আলিফ খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি-২০২৭ তারিখে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ ১০ নভেম্বর (মঙ্গলবার) বিকালে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনসমূহ এবং ‘বি’ ইউনিটের আওতায় রয়েছে জীব বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহ।পরদিন ৫ ফেব্রুয়ারি ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনসমূহ। অন্যদিকে, ‘ডি’ ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহ।ভর্তি পরীক্ষার আবেদনপদ্ধতি, আবেদনের যোগ্যতা, সময়সূচি ও ভর্তি প্রক্রিয়াসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.ku.ac.bd) প্রকাশ করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT