খুলনা, বাংলাদেশ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ককটেল নিক্ষেপের পর বিএনপি কার্যালয়-ট্রেনের বগিতে আগুন
  বছরে প্রায় ৫ লাখ ৭০ হাজার মৃত্যু অসংক্রামক রোগে
  বছরে প্রায় ৫ লাখ ৭০ হাজার মৃত্যু অসংক্রামক রোগে
  ইরানের হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী
  সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় 
  ঈদগাঁওতে সাবেক ছাত্রনেতা সরওয়ার কামাল আর নেই : শোক প্রকাশ
  সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিরুর মৃত্যুবার্ষিকী পালিত 
  শেষ সময়েও জনসমর্থনে শীর্ষে ৬ নং চরবানিয়ারী ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ জাহিদুর রহমান
  ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে
  খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন করেন : বিভাগীয় কমিশনার 

বছরে প্রায় ৫ লাখ ৭০ হাজার মৃত্যু অসংক্রামক রোগে

[ccfic]

নিজস্ব প্রতিবেদক খুলনা,বাংলাদেশে প্রতিবছর অসংক্রামক রোগে প্রায় ৫ লাখ ৭০ হাজার ২৬৩ জনের মৃত্যু হচ্ছে। দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই হচ্ছে এসব রোগের কারণে। এসব মৃত্যুর মধ্যে ১৯ শতাংশ অকালমৃত্যু। অসংক্রামক রোগের মধ্যে উচ্চ রক্তচাপ অন্যতম বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে উঠেছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পর্যাপ্ত ও টেকসই অর্থায়ন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় তারা এসব কথা বলেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশ নেন।বিশেষজ্ঞরা বলেছেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশেষ করে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে উচ্চ রক্তচাপের ওষুধের নিয়মিত সরবরাহ নিশ্চিত করা জরুরি।কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে ২০২৪ সালে হৃদ্‌রোগে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২ শতাংশ মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশের শীর্ষএত বড় স্বাস্থ্যঝুঁকি থাকা সত্ত্বেও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারি বরাদ্দ তুলনামূলক কম। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ ব্যয় হয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে। পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় কমিউনিটি ক্লিনিক ও কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআইয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর (নন-কমিউনিকেবল ডিজিজেস) এজিনে এজেকোয়েম, বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) কনভেনর মর্তুজা হায়দার লিটন এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। এ ছাড়া বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার এবং প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্নারগুলোতে বিনা মূল্যে উচ্চ রক্তচাপের ওষুধের নিয়মিত সরবরাহ ব্যাহত হচ্ছে।কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআইয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর (নন-কমিউনিকেবল ডিজিজেস) এজিনে এজেকোয়েম, বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) কনভেনর মর্তুজা হায়দার লিটন এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। এ ছাড়া বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার এবং প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT