খুলনা, বাংলাদেশ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় আবারও ছিনতাইয়ের হানা! মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে বাইক-মোবাইল ছিনতাই
  কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান
  কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে
  খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি:
  বটিয়াঘাটা থানায় নবগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান : জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস
  জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের
  সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা
  ডুমুরিয়া-মনিরামপুরের ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস
  মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী:
  বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ:

কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি কেশবপুরের বিভিন্ন ইউনিয়নের বসুন্তিয়া বাঁশতলা সার্বজনীন পূজা মন্দির, বসুন্তিয়া তারকেশ্বর সার্বজনীন পূজা মন্দির, পাথরা সার্বজনীন পূজা মন্দির, বুরুলী সার্বজনীন পূজা মন্দির, বিদ্যানন্দকাটি বটতলা সার্বজনীন কালী মন্দির, হড়িয়াঘোপ কালীতলা পূজা মন্দিরসহ কেশবপুরের বিভিন্ন মন্দিরে ও পারিবারিকভাবে শ্রীশ্রী শ্যামাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোববার উদযাপিত হয়েছে সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা বা কালি পূজা ও দীপাবলী। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মধ্যে দিয়ে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে কার্তিক মাসের অমাবশ্যা তিথিতে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামার। তাইতো জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করাই ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্যামা কালীপূজার মূল বার্তা বা মাহাত্ম।দেবী শুভশক্তির বিজয়ের মধ্যেই রয়েছে চরণে শ্রদ্ধা আর পুষ্পাঞ্জলি প্রদানের পাশাপাশি অজ্ঞতা ও নিরাশার অন্ধকারকে দূরীভূত করতে গত রাতে ঘরে ঘরে প্রদীপ প্রজ্জ্বালন করা হয়। দীপাবলী সনাতন ধর্মবিশ্বাসীদের ধর্মীয় উৎসব হলেও এর আলোকের পুণ্যশিখার ব্যাপ্তি শুধু মাত্র তাদের ঘরেই আটকে থাকে না। আলোকোৎসবের ছটায় প্রত্যেক মানব হৃদয় মেতে ওঠে। সারাদেশের মতো কেশবপুরেও গত রাতে দিওয়ালির সন্ধ্যায় প্রতিটি বাড়ির চারদিক ঘিরে সারি সারি মাটির প্রদীপ জালিয়ে অন্ধকার ও অশুভ বিদায় করে ধনলক্ষ্মী দেবীকে আবাহন করা হয়। এছাড়াও স্বর্গীয় আত্মার উদ্দেশেও দেয়া হয়েছে বাতি। বাড়িতে বাড়িতে মাটির প্রদীপ প্রজ্জ্বালন করে স্বর্গীয় পিতা-মাতাসহ আত্মীয়-স্বজনদের অনেকে স্মরণ করেছেন।রোববার উপজেলায় বিশেষভাবে সজ্জিত বিভিন্ন মন্দির ও বসতবাড়িতে রাত ১২ টার পর শুরু হয়েছে কালী পূজা। সোমবার পূজা শেষে প্রসাদ বিতরণ।বিকেল থেকে চলে বিভিন্ন প্রতিযোগিতা, সিঁদুর খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। অবশেষে অধিকাংশ মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। রাজনৈতিক নেতৃবৃন্দদের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করতে দেখা যায়। পূজামন্ডপগুলিতে ভক্তদের ভীড় ছিলো।এ উপলক্ষে, মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া বাঁশতলা সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি সমিত রায় জানান,সোমবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।মঙ্গলবার সকালে প্রসাদ বিতরণ করা হয়েছে। বিকেল থেকে সিঁদুর খেলা, আরতি, খেলাধূলা, নাচ, গান, প্রতিমা বিসর্জন ইত্যাদির মধ্য দিয়ে ভক্তরা আনন্দ উপভোগ করেন। অনুষ্ঠান শেষে খিচুড়ি ভাতের আয়োজন করা হয়১০/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT