খুলনা, বাংলাদেশ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ককটেল নিক্ষেপের পর বিএনপি কার্যালয়-ট্রেনের বগিতে আগুন
  বছরে প্রায় ৫ লাখ ৭০ হাজার মৃত্যু অসংক্রামক রোগে
  বছরে প্রায় ৫ লাখ ৭০ হাজার মৃত্যু অসংক্রামক রোগে
  ইরানের হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী
  সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় 
  ঈদগাঁওতে সাবেক ছাত্রনেতা সরওয়ার কামাল আর নেই : শোক প্রকাশ
  সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিরুর মৃত্যুবার্ষিকী পালিত 
  শেষ সময়েও জনসমর্থনে শীর্ষে ৬ নং চরবানিয়ারী ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ জাহিদুর রহমান
  ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে
  খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন করেন : বিভাগীয় কমিশনার 

ইরানের হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী

[ccfic]

নিজস্ব প্রতিবেদন খুলনা:-ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজ বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সম্প্রতি তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।প্রতিবেদনে বলা হয়েছে, বেসেন্টের প্রতি হুমকির মাত্রা কতটা গুরুতর, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা জোরদার করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার ষড়যন্ত্র ‘উন্নত পর্যায়ে’ পৌঁছেছে বলে সতর্ক করেছেন ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। গত মাসের শেষ দিকে রয়টার্সের দেখা একটি স্মারকে এ সতর্কবার্তা দেওয়া হয়তবে এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে কর্মকর্তা ও নাগরিকদের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে ইরান।নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন, দেশটির অভ্যন্তরে এবং বিদেশের অন্যান্য ভূখণ্ডে বড় পরিসরে হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত।বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রচারণার অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন বেসেন্ট।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT