
শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতি নিধি ঃ- করবো সমবায়, গড়বো দেশ -সবার জন্য বাংলাদেশ ” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে দাকোপ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস -২০২৬ উপলক্ষে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৮ নভেম্বর রবিবার সকল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র ্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষ পরিষদের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু ‘র সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত। উদায়ন বিশ্বাসের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বাংলাদেশ জাতীয়বাদি দল (বি এন পি) সাবেক সদস্য সচিব আবদুল মান্নান খান, চালনা পৌরসভার বি এন পির সাবেক আহবায়ক মোজাফফর হোসেন, দাকোপ উপজেলা বি এন পি সাবেক যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার। বক্তব্য দেন দাকোপ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, দাকোপ প্রেসক্লাবে র সভাপতি মোঃ শামীম হোসেন। কালাবগী মধ্যপাড়া মৎস্য চাষি সমবায় সমিতির সভাপতি গাজী আবদুল বাসার, সুন্দরবন পেশাজীবি সমবায় সমিতির কমলা গাইন, শিবানী সরদার, অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি সঞ্জয় সাহা, আচাভুয়া ডাকবাংলা ব্যাবসায়িক সমিতির সভাপতি মোঃ কামরুল হোসেন শেখ, ভরসা বহুমুখী সমবায় সমিতির বিশ্বজিৎ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোঃ অহেদ আলী, সহ কারী সমবায় কর্মকর্তা লস্কর সাহাবুর রহমান, অফিস সহকারী পুরঞ্জন রায়,রাজু আহমেদ, স্বপ্ন কৃষি সমবায় সমিতির দানকুমারী, বিনীতা রায়, হাফেজ মুরশীদ শেখ।প্রমুখ।
শচীন্দ্র নাথ মন্ডল
দাকোপ খুলনা
তাং ৮/১১/২৬
