খুলনা, বাংলাদেশ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপে জাতীয় সমবায় দিবস উদযাপন
  ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষেগ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান:
  খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সন্ধ্যায় শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান:
  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, খুলনা এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন : খুলনার বিভাগীয় কমিশনার
  খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য অ*স্ত্র ও গু*লিসহ গ্রে*প্তা*র!
  বটিয়াঘাটা উপজেলার জাতীয় সমবায় দিবস পালন:
  ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত 
  খুলনায় এবার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর 
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা

ঈদগাঁওতে ৫৫তম সমবায় দিবস বর্ণাঢ্য পালিত 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-ঈদগাঁওতে ৫৫তম জাতীয় সমবায় দিবস বর্ণাঢ্য ভাবে পালিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ যৌথভাবে (৮ নভেম্বর) শনিবার সকালে দিবসটি পালন করেছে। এ উপলক্ষ্যে উপজেলা সমবায় অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। যেটি জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের অস্থায়ী সম্মেলন কক্ষ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় ও সমবায় সংগীত পরিবেশন করা হয়। পতাকা উত্তোলন কালে অন্যান্যের মধ্যে ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন উপস্থিত ছিলেন।শেষ উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার। স্বাগত বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম উপজেলা সমবায় বিভাগের চলমান সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। তারই সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এম, মমতাজুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের। নিবন্ধিত সমবায় সমিতির কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন নিশান মহিলা সমবায় সমিতির সভাপতি লুৎফুন্নেছা এমইউপি, পোকখালী, নাইক্ষ্যন্দিয়া, চৌফলদণ্ডী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি সভাপতি আজিজুল হক রুবেল, আলোকবর্তিকা যুব সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ জুনাইদ। এসময় ‘Eidgoan city’ নামক একটি ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য সেবা সমূহ তুলে ধরা হয়।অনুষ্ঠানে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীসহ আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমবায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন সমবায় অধিদপ্তরের অন্তর্ভুক্ত জেলা সমবায় কর্মকর্তার কার্যালয় কর্তৃক  সমিতি নিবন্ধন সনদপত্র বিতরণ করা হয়। সনদপ্রাপ্ত সমবায় সমিতি সমূহের মধ্যে রয়েছে আলোকবর্তিকা যুব সমাবায় সমিতি, ঈদগাঁও উপজেলা ইজিবাইক শ্রমিক সমবায় সমিতি ও স্বপ্নসিঁড়ি যুব সমবায় সমিতি। অনুষ্ঠান পরিচালনা করেন শাহ জালাল মুনির।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT