
জি,এম,ফিরোজ, ডুমুরিয়া:-জীবনের শেষ বিদায়ে মানুষ যখন আপনজনের কাঁধে চড়ে চিরবিদায়ের পথে, তখন জনপ্রতিনিধি হিসেবে মানবিক দায়িত্ববোধ থেকে পাশে দাঁড়ালেন দুই ইউনিয়নের দুই জনপ্রিয় চেয়ারম্যান। আজ সোমবার সকালে রামকৃষ্ণপুর বিজলীঘাটা মহাশ্মশানে দুই ইউনিয়ন থেকে দুটি মরদেহ পৌঁছালে শেষ বিদায়ের সেই মুহূর্তে উপস্থিত হন রংপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল ও রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মনোজিৎ বালা।দুই ইউনিয়নের দুই বাসিন্দার শেষকৃত্যকে কেন্দ্র করে শ্মশানঘাটে তাঁদের উপস্থিতি স্থানীয়দের নজর কাড়ে। জনপ্রতিনিধিদের এই উপস্থিতি মানুষের সুখ-দুঃখে পাশে থাকার এক মানবিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের জীবনের শেষ বিদায়ের মুহূর্তে পাশে দাঁড়ানোর এই দৃশ্য স্থানীয় পর্যায়ে মানবিকতার বার্তাই তুলে ধরে।
