খুলনা, বাংলাদেশ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মেহেরঘোনা ও ঈদগাঁও রেঞ্জের যৌথ অভিযান : ৮১ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার 
  খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার
  বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
  নগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু
  এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে
  একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার
  রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
  বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ বাংলাদেশ
  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

কেশবপুরে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:-“দক্ষ যুবক গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তর কেশবপুরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বাগত বক্তব্য রাকেন, কেশবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোছাঃ আনজু মনোয়ারা।রোববার (০১ নভেম্বর-২৬) আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য যশোর ৬ কেশবপুর উপজেলার গণমানুষের নেতা, মানবিক নেতা অধ্যাপক মোক্তার আলি। প্রোগ্রামের সভাপতিত্ব করেন, কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোছাঃ আনজু মনোয়ারা, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুরালী গোলদার, এনসিপির আহবায়ক সম্রাট হোসেন-সহ আরো অনেকে।অনুষ্ঠানে বিভিন্ন বাঁশজাত পণ্যে স্টল সাজানো, যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ করা হয়েছে।বক্তারা বলেন, যুবকরাই একটি দেশের হাল ধরতে পারে একটা দেশকে উন্নত স্তরে পৌঁছানোর জন্য যুবকদের এই ভূমিকা অনস্বীকার্য, আমাদের দেশে তরুণ সমাজরা বিপথগামী হয়ে যাচ্ছে এদেরকে ফেরায়ে আনতে হবে। তারা বিভিন্ন জায়গায় চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, তাস খেলা করছে , জুয়া খেলছে, হিরোইন খাচ্ছে, ইয়াবা সেবন করছে, এসব রোধের জন্য আমাদের বিভিন্ন সেমিনার, সভা বেশি বেশি করতে হবে যুবকদের সচেতনার করার জন্য। তাদের মেধা শক্তি কাজে লাগিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি আমরা এই দক্ষ জনশক্তি কাজে লাগাতে পারি তাহলে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে।ছবিঃ০১/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT