
অনুপম মল্লিক, ডুমুরিয়া প্রতিনিধি খুলনা:-খুলনার ডুমুরিয়া উপজেলার ১ নম্বর ধামালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন মোঃ মোস্তাক আহম্মেদ চৌধুরী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।রোববার (১ নভেম্বর) বাদ মাগরিব তিনি ধামালিয়া ইউনিয়নের বরুনা বাজারে গণসংযোগকালে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী, দোকানদার, সবজি বিক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাঁদের খোঁজখবর নেন এবং আসন্ন নির্বাচনে তাঁর পক্ষে সমর্থন ও ভোট কামনা করেন।গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ ইকলাসুর রহমান, বরুনা৪ নং ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম গাজী, বরুনা পশ্চিম 5 নংওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি, মোহাম্মদ কাসেম জোয়ারদার বিশ্বাস, মোহাম্মদ শাহীন গাজী, মোহাম্মদ আবতাব বিশ্বাস, ডাক্তার আক্তার ও মোড়ল মোঃ আফসার গাজীসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা।এ সময় মোঃ মোস্তাক আহম্মেদ চৌধুরী ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সবার কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। তিনি আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে ধামালিয়া ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
