খুলনা, বাংলাদেশ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

দুবলার চরে শুটকি আহরণে যাওয়ার পথে পশুর নদে পড়ে জেলে নিখোঁজ

[ccfic]

নিজস্ব প্রতিনিধী খুলনা:-  সুন্দরবনের দুবলার চরে শুটকি আহরণের উদ্দেশ্যে যাওয়ার সময় পশুর নদে পড়ে মেহেদী হাসান (২২) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে মোংলা উপজেলার সিন্দুরতলা খাল সংলগ্ন পশুর নদী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌবাহিনী ও বন বিভাগের সমন্বয়ে যৌথ উদ্ধার অভিযান পরিচালিত হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।নিখোঁজ জেলে মেহেদী হাসান বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লা বাজার সংলগ্ন গোবিন্দপুর এলাকার মো: শফিউল শেখের ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে মেহেদী সেজো এবং পরিবারের একমাত্র ভাই। দরিদ্র পরিবারের এই তরুণ জীবিকার তাগিদে ৫০ হাজার টাকা চুক্তিতে এক মহাজনের সাথে মাছ ধরতে দুবলার চরের দিকে যাচ্ছিলেন।নিখোঁজ জেলে মেহেদী হাসান বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লা বাজার সংলগ্ন গোবিন্দপুর এলাকার মো: শফিউল শেখের ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে মেহেদী সেজো এবং পরিবারের একমাত্র ভাই। দরিদ্র পরিবারের এই তরুণ জীবিকার তাগিদে ৫০ হাজার টাকা চুক্তিতে এক মহাজনের সাথে মাছ ধরতে দুবলার চরের দিকে যাচ্ছিলেন।ওই সময় জেলে মেহেদী হাসান ট্রলারের পাটাতন থেকে উঠে পাশে এসে দাঁড়ালে ঠিক সেই মুহূর্তে হঠাৎ পা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গভীর পশুর নদের পানিতে পড়ে যান এবং মুহূর্তেই স্রোতের টানে তলিয়ে যান। তাঁর সাথে থাকা অন্য জেলেরা তাৎক্ষণিক নদীতে নেমে ও ট্রলার ঘুরিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু নদীর তীব্র স্রোত ও গভীরতার কারণে তাঁকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। পরে তারা দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনকে জানান।ঘটনার খবর পাওয়ার পরপরই তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারীর সতস্যরা। ফায়ার সার্ভিসের মোংলা ও খুলনার অভিজ্ঞ ডুবুরি দল, কোস্ট গার্ডের উদ্ধারকারী দল, বাংলাদেশ নৌবাহিনী এবং সুন্দরবন পূর্ব বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। দিনভর নদীর বিভিন্ন পয়েন্টে তল­াশি চালানো হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT