
আবিদুর রহমান আলিফ:-‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) উদ্বোধনের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি।পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ জনাব রকিবুল ইসলাম এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মাহফুজুল আলম খান, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।এ সময় তিনি খুলনা বিভাগীয় স্টেডিয়াম, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স এবং খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন।
