খুলনা, বাংলাদেশ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

দাকোপে চুনকুড়ি নদীর বুকে উৎসব মুখর পরিবেশে নৌকা বাইচ প্রতি যোগিতা অনুষ্ঠিত

[ccfic]

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতি নিধি ঃ- খুলনার দাকোপ উপজেলায় চুনকুড়িনদীর বুকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার দাকোপ ইউনিয়নের সাহেবের আবাদ গ্রামের পোদ্দার গঞ্জ সার্ববজনীন দূর্গা মন্দির কমিটির আয়োজনে এ প্রতিযোগিতায় পাঁচটি নৌকা অংশ নেয়।নৌকাবাইচকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই চুনকুড়ি উওর পাড়া ও পোদ্দারগঞ্জ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতা দেখতে স্হানীয় চুনকুড়ি নদীর দুই পাড়ে ভিড় করেন শত শত মানুষ। নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে নদীর দুই তীর দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়।মাঝিদের বৈঠার ছন্দে একের পর এক নৌকা নদীর বুক চিরে এগিয়ে যেতে থাকে। এ সময় নদীর দুই পাড়ে অবস্থান নেওয়া দর্শনার্থীরা করতালি ও উল্লাসের মাধ্যমে নিজ নিজ পছন্দের নৌকাকে উৎসাহ দিতে থাকেন।পাঁচটি নৌকার অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিটি নৌকার মাঝিরা বিজয় অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালান। বিশেষ করে প্রতিযোগিতার শেষ মুহূর্তে নৌকাগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। এতে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনার সৃষ্টি হয়।শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নৌকাবাইচে সোনার তরী নৌকা প্রথম স্থান অর্জন করে। সিরিয়া নৌকা দ্বিতীয় এবং স্বাগতিক আল্লার দান নৌকা তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।এ নৌকা বাইচ আয়োজনের পোদ্দার গঞ্জ সার্ববজনীন দূর্গা পুজা মন্দির কমিটির উপদেষ্টা ও দাকোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিশ্বজিৎ রায়বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিনোদনগুলোর মধ্যে নৌকাবাইচ অন্যতম। বিশেষ করে নদীবেষ্টিত দাকোপ অঞ্চলে নৌকাবাইচের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম রয়েছে। এ ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যমই নয়, বরং গ্রামীণ সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা তাং ২৬/১০/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT