
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-
ঈদগাঁও উপজেলার জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় হিফজ সমাপনী সবকও পুরুস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৬ অক্টোবর (সোমবার) মাগরিব পরবর্তীতে মাদ্রাসা প্রাঙ্গনে পরিচালক মাওলানা হাফেজ মো: মুবিনুল হক ইসলামাবাদীর সভাপতিত্বে হিফজ সমাপ্তকারী ছাত্র মুহসিনুল ইসলাম রিশাতের কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা শামশুল হুদা,পোকখালী এমদাদিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ মো: হোসাইন,শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কক্সবাজার জেলা সাধারন সম্পাদক শাকের উল্লাহ ইউনূছী। হাফেজ হাবিব উল্লাহ মিজবাহের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, মাওলানা জুনাইদ কবির, মাওলানা ক্বারী রমজান আলী,মাওলানা আহমদ উল্লাহ। এতে উপস্থিত ছিলেন, মাওলানা মোস্তাক নদবী, ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, মাওলানা শাহজাহান আবদুল্লাহ, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা শামশুল হক আজিজীসহ আরও অনেকে।উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা ছাত্রসহ সাধারণ মানুষও অংশ নেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ হিফজ ছাত্রদের মাঝে পুরুস্কার বিতরন করেন আমন্ত্রিত অতিথিরা।
