খুলনা, বাংলাদেশ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাহিদুর রহমান*

[ccfic]

নাঈম হাসান, চিতলমারী প্রতিনিধি:-  ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দিন-রাত বিরামহীন গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চিতলমারী উপজেলার ৬নং চরবানিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ জাহিদুর রহমান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চিতলমারী উপজেলা শাখার ৬নং চরবানিয়ারী ইউনিয়নে সংগ্রামী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে তার ব্যস্ততা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। কখনো পায়ে হেঁটে, কখনো মোটরসাইকেল বহর নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, তিনি সকাল থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটার, ব্যবসায়ী, কৃষক ও মুরুব্বিদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন।গণসংযোগকালে জাহিদুর রহমান বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমি আপনাদের দোয়া ও আশীর্বাদ নিতে এসেছি। দল জদি আমাকে নমিনেশন দেয় আমি এই ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।”তার সাথে থাকা এক কর্মী জানান, “জাহিদুর ভাই গত এক মাস ধরে ঠিকমতো ঘুমাতেও পারছেন না। সারাদিন মানুষের মাঝে থাকছেন। মানুষের যে ভালোবাসা পাচ্ছেন, তাতে আমরা আশাবাদী বিজয় আমাদেরই হবে।”স্থানীয় ভোটাররা বলছেন, অন্য প্রার্থীরা যখন শহরে বসে প্রচারণা চালাচ্ছেন, তখন জাহিদুর রহমান কাদা-মাটি মাড়িয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে যাচ্ছেন। তার এই বিনয়ী ও পরিশ্রমী মনোভাব মানুষকে আকৃষ্ট করছে।চরবানিয়ারী ইউনিয়নবাসীরা বলেন, “জাহিদুর রহমান ভাই সকাল ৭টায় আমাদের বাড়িতে এসেছিলেন। আমাদের সাথে বসে চা খেয়েছেন। এত বড় মনের মানুষ আজকাল পাওয়া যায় না।”চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান বলেন, আমার ইউনিয়নের হিন্দু, মুসলমান সকলে আমাকে ভালোবাসে। আমাকে তাদের ঘরের সন্তানের মতন দেখেন।দল জদি আমাকে নমিনেশন দেয় ইনশাআল্লাহ বিপুল ভোটে আমি জয়ী হবো।ইউনিয়নের হিন্দু ভোাটররা বলেন, জাহিদুর রহমানের মনে কোনো হিংসা, বিভেদ, পার্থক্য কিছুই নেই। তিনি হিন্দু-মুসলমান সবাই কে নিজের ভাই বোনের মতন ভালোবাসে। আমরাও তাকে আমাদের ভাই, ঘরের ছেলে হিসেবে ভালোবাসি। তিনি নমিনেশন পেলে আমরা সবাই ধর্ম,বর্ণ নির্বিশেষে জাহিদুর রহমান ভাইকে বিপুল ভোটে জয়ী করবো। তার মতন যোগ্য মানুষকে আমাদের ইউনিয়নের উন্নয়নের জন্য খুব দরকার।ধারণা করা হচ্ছে, শেষ মুহূর্তের এই জোরালো প্রচারণা নির্বাচনে তাকে অনেক দূর এগিয়ে রাখবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT