খুলনা, বাংলাদেশ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

ডুমুরিয়ায় চিকিৎসক দীনমোহাম্মদ খোকার অভাবে ভুগছে মানুষ!অসুস্থ শিশু ও গর্ভবতী মায়েদের চিকিৎসা নিয়ে উদ্বেগ, বরুনা গ্রামে তাঁকে আবারও চান এলাকাবাসী

[ccfic]

জি. এম. ফিরোজ, ডুমুরিয়া: অসুস্থ শিশু কিংবা গর্ভবতী মায়ের জরুরি চিকিৎসা—চিকিৎসকের অভাবে রোগী নিয়ে ছুটোছুটি করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ডুমুরিয়ার বরুনা গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি, চিকিৎসক দীনমোহাম্মদ খোকা এলাকায় না থাকায় স্থানীয় মানুষ বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের চিকিৎসাসেবা নিয়ে ভোগান্তিতে পড়ছেন।এলাকাবাসীর ভাষ্য, চিকিৎসক দীনমোহাম্মদ খোকা তাঁদের কাছে শুধু একজন চিকিৎসক নন, আস্থার প্রতীকও। তাঁর চিকিৎসা ও পরামর্শের ওপর নির্ভরশীল অনেক পরিবার এখন তাঁর অনুপস্থিতি গভীরভাবে অনুভব করছে। শিশুদের অসুস্থতা নিয়ে উদ্বেগ বাড়ায় দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি উঠেছে।স্থানীয়দের আকুতি, “ডাক্তার দীনমোহাম্মদ খোকা আঙ্কেল, আপনাকে আবারও বরুনা গ্রামে চাই। হাসপাতালে ফিরে এসে মানুষের সেবায় যুক্ত হোন। আপনার অনুপস্থিতিতে আমরা বুঝতে পারছি, আপনি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।”এলাকাবাসীর দাবি, হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করা হলে শিশু, গর্ভবতী মা ও সাধারণ রোগীরা সময়মতো সেবা পাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের প্রত্যাশা—চিকিৎসক সংকটের সমাধান করে বরুনা এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT