খুলনা, বাংলাদেশ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন দুর্গা মন্দিরে দায়িত্ব পালনকারী ১৬ জন পেলেন স্মারক সম্মাননা

[ccfic]

 

    পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

 

 

কেশবপুর ঐতিহ্যবাহী পাঁজিয়া ইউনিয়নের বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির আয়োজনে ৮০তম দুর্গোৎসবে প্রতিষ্ঠালগ্ন থেকে (চলমান মন্দির ছাড়া) দায়িত্ব পালনকারী ১৬ জন সভাপতি, সম্পাদক ও পুরোহিতকে স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর-২৬) ৮০ তম সারদোৎসবের মহানবমী পূজা শেষে রাত ৯ টায় বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে বর্তমান মন্দির কমিটির সভাপতি শম্ভুনাথ বসু-এর সভাপতিত্বে ও সহ-সম্পাদক মানব মণ্ডল-এর সঞ্চালনায় স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বর্তমান সভাপতি শম্ভুনাথ বসু। আলোচনা করেন, সহ-সভাপতি প্রদীপ ব্যানার্জী, সহকারী অধ্যাপক তাপস মজুমদার প্রমুখ। স্মৃতিচারণ করে আরো বক্তব্য রাখেন, দীপক মজুমদার ও প্রদীপ ব্যানার্জী।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূজা মন্দিরের উপদেষ্টামণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক দীপক মজুমদার, প্রভাত হালদার, উত্তম চক্রবর্ত্তী, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সত্যজিৎ চক্রবর্ত্তী, সহ-সভাপতি প্রদীপ ব্যানার্জীসহ কমিটির নেতৃবৃন্দ। আলোচনা শেষে উৎসবমুখর পরিবেশে ১৪ জন সভাপতি-সম্পাদকসহ ২ জন পুরোহিতকেও স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে।
দীর্ঘ ৮০ বছরে যাঁরা সভাপতি ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্মারক সম্মাননাপ্রাপ্ত হয়েছেন যেসকল গুণিজনরা হলেন, গোপাল চন্দ্র, ঘোষ ( মরণোত্তর) কালীপদ ব্যানার্জী (মরণোত্তর), নারায়ণ দে (মরণোত্তর), দীপক মজুমদার, জগদীশ ঘোষ (মরণোত্তর), চৈতন্য মণ্ডল, সুবোল দেবনাথ, প্রণব চৌধুরী কাজল (মরণোত্তর), সমীর দাস, শম্ভুনাথ, গনেশ কর্মকার, তাপস দে, দীপক কবিরত্ন, ও তাপস মজুমদার। পুরোহিতের স্মারক সম্মাননা গ্রহণ করেন সাধন চক্রবর্ত্তী (মরণোত্তর) ও শিশির লাহেড়ি কনক (মরণোত্তর)। আশি বছর পর এমন একটা অনুষ্ঠান করায় বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের বর্তমান কমিটি প্রশংসার দাবিদার।প্রয়াত জগদীশ ঘোষ-এর ছেলে শিক্ষক উজ্জ্বল ঘোষ জানান, “তার পিতাকে মরনোত্তর সম্মান প্রদান করায় মন্দির কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও জানান, আমার পিতা জগদীশ ঘোষ স্কুল জীবন থেকে এই মন্দিরের জন্য নিবেদিত প্রাণ একজন ব্যক্তিত্ব ছিলেন। প্রথমে এস এস সি পাশের পরে বাবু রবি কুমার সরকার তাকে সহ সম্পাদক হিসাবে দায়িত্ব দিয়েছিলেন। ৮০ বছরের এই মন্দিরে ১০ বার সহ- সম্পাদক এবং রবিবাবু দেশ ত্যাগ করার পর ১৯ বার সম্পাদক, ৪ বার সহ-সভাপতি ও ৮ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। এমন একজন ব্যক্তির সন্তান হিসাবে তিনি নিজেকে ধন্য মনে করেন।
ছবিঃ
২১/১০/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT