
জি,এম,ফিরোজ, ডুমুরিয়া।
খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় একটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে গেছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার ১৮ মাইল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত বারিক গাজীর ছেলে আব্দুর রউফ গাজী (৪৫) এবং একই গ্রামের কাটাখাল এলাকার মালেক সরদারের ছেলে ইউনুস সরদার (২৪)।স্থানীয় সূত্রে জানা গেছে, ইমাদ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলটিদুমড়েমুচড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
