
অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর কল্যাণী সংঘ মাতৃমন্দির প্রাঙ্গণে রংপুর ইউনিয়নের সিনিয়র স্টাফ নার্সদের সংবর্ধনা ও মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে সিনিয়র স্টাফ নার্সদের সম্মাননা জানানো হয়। পাশাপাশি মনোজ্ঞ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাপ নার্স ড. সুপর্ণা বসাক, লক্ষ্মী বসাক, স্মৃতি মল্লিক, দুলালী মল্লিক, ভোমরিকা বিশ্বাস, রাখি বিশ্বাস, শেফালী বিশ্বাস, কাকলি মণ্ডল, জোনাকি মণ্ডল, শ্যামলী মণ্ডল, মুক্তা মণ্ডল ও রূপা বসাকসহ আরও অনেকে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ইউপি সদস্য কালিপদ মল্লিক অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন খুলনা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সন্দীপ চ্যাটার্জি রংপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব খোকন তালুকদার মঞ্জিলা বেগম । এছাড়াও কল্যাণী সংঘের প্রভাষক তুষার কান্তি মল্লিক শিশির বসাক মুরারী মোহন মল্লিক।আয়োজকদের এ উদ্যোগের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত সিনিয়র স্টাফ নার্সদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয়। সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মহানবমীর উৎসবের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
