খুলনা, বাংলাদেশ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

জনসেবার অঙ্গীকার নিয়ে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা ,মোঃ আবুল হাশেম

[ccfic]

 

   মোঃ শফিয়ার রহমান পাইকগাছায় (খুলনা) প্রতিনিধি :-

পাইকগাছার ৮নং রাড়ুলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ,মোঃ আবুল হাশেম এর , বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার পাইকগাছা উপজেলার ৮নং রাড়ুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনেচেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আবুল হাশেমসাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক, রাড়ুলী ইউনিয়ন বিএনপি,চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও বারবার নির্বাচিত ইউপি সদস্য৮নং রাড়ুলীইউনিয়নপরিষদসকলের দোয়া – আশীর্বাদ ও রাড়ুলী ইউনিয়ন বাসীর সমর্থন প্রার্থনা করছি।বিএনপি বিশ্বাস করে- ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। এই আনন্দময় দুর্গাপূজার উৎসবে হিন্দু সম্প্রদায় এবং ধর্মবর্ণ নির্বিশেষে সংশ্লিষ্ট সকলকে ৮নং রাড়ুলী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।”ইউনিয়ন বাসির প্রতি পূর্ণ শ্রদ্ধা ও আস্থা বিশ্বাস রেখেই তিনি সামনের দিকে এগিয়ে যেতে চান।তিনি আরও মনে করেন,রাজনীতির মূল উদ্দেশ্য ব্যক্তিস্বার্থ নয়; বরং মানুষের কল্যাণে কাজ করা, সাধারণ মানুষের অধিকার রক্ষা করা এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে জনগণের মতামত, প্রত্যাশা ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।জনগণকে সঙ্গে নিয়েই আগামীর পথচলা,সর্বস্তরের মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবেন। বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ আবুল হাশেম আমাদের সকলের পরিচিত মুখ , ইউনিয়ন বাসি

সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT