
মোঃ শফিয়ার রহমান,পাইকগাছা খুলনা প্রতিনিধি:-
গত ১ বছরে খুলনার পাইকগাছায় ৬৩ সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত, আহত ৪৯ জন। বুধবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে লিখিতভাবে উল্লেখ করছেন নিরাপদ সড়ক চাই পাইকগাছার সদস্য এসএম আলাউদ্দিন সোহাগ। ২২ অক্টোবর নিরাপদ সড়ক চাই এ উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত ছোট-বড় ৬৩ টি সড়ক দুর্ঘটনা ঘটে। যাতে ৮ জন নিহত ও ৪৯ জন আহত হয়। এর মধ্যে ২০২৫ সালের ২০ অক্টোবর পাইকগাছা বাসস্ট্যান্ডের খতিব মাওঃ সোলাইমান হোসেন নোমানি(৫২),৩১ অক্টোবর হরিদাসকাটি গ্রামের ভিক্ষুক সোহরব গাজী (৬০) ২৯ নভেম্বর পাইকগাছা ফসিয়ার রহমান কলেজের শিক্ষক গোলাম আজম(৫৩) নিহত হয়।২০২৬ সালের ২৭ মে পাইকগাছার মামুদকাটি গ্রামেরবিশ্বজিৎ দাশ(৩০) ৩ জুন লস্কর খড়িয়া গ্রামেরদিনমজুর সাঈদুর রহমান (২৬),৭ জুলাইহরিাসকাটি গ্রামেরকাঁকড়া ব্যবসায়ীসনু হোড়(৬০)৩০ জুলাইআলমতলা গ্রামেরআজিজুল জমাদ্দার (৫৫) এবং ২৩ আগষ্ট গদাইপুর গ্রামের আব্দুল্লাহ (৫২) নিহত হন।গত বছর নিহত হয়েছিল ১৫ জন। এ বছর ৭ জন কমেছে। সড়ক দুর্ঘটনার জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা, সচেতনতা অভাব,ট্যাস্কফোর্সের ব্যস্তবায়ন না হওয়া ও অদক্ষ চালক দ্বারা গাড়ী চালানোর কারণ চিহ্নিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই পাইকগাছা সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন,এ্যাড, একরামুল হক,সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম ও শুকুরুজ্জামান, হুরায়রা বাদশা ও আবু হানিফ মিলন।
প্রেরক
মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা খুলনা প্রতিনিধি।
০১৭১২-৩৩৩১৯৫
