খুলনা, বাংলাদেশ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি।

[ccfic]

 

    সুনামগঞ্জ প্রতিনিধি

 

 

সুনামগঞ্জে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়(বালুর)মাঠে প্রতিমা বির্সজনের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।এ সময় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার এবি এম জাকির হোসেন,সদর সার্কেল চাতক চাকমা,সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন শেখ,ওসি তদন্ত মোহাম্মদ আরিফ উল্ল্যাহ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আকবর আলী,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. গৌরাঙ্গ পদ দাস,সাবেক সভাপতি এড. বিমান কান্তি রায়,সাবেক সাধারন সম্পাদক বাবু বিমল বণিক,বর্তমান কমিটির সাধারন সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী,সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু দাস,সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী,রিংকু চৌধুরী,দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি দাস,বলাই এষ,বিধান দাস,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা কৃষ্ণ তালুকদার সবুজ সহ আরো অনেকেই।উল্লেখ্য গত ১৬ই অক্টোবর মহা ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এই ছয়দিনব্যাপী শারদীয় দূর্গোৎসবে জেলা শহরসহ ১২টি উপজেলায় মোট ৪৪৪টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। পুরো জেলাজুড়ে আইন শৃংখলা বাহিনীর তরফ থেকে নিশ্চিত নিরাপত্তা বেস্টনী তৈরী করা হয়েছিল এবং ভক্তরা নির্বিঘ্নে প্রতিটি পূজামন্ডপে পরিবার পরিজন নিয়ে এসে মায়ের চরণে পুষ্পাঞ্জলী অর্পণ করেছেন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পুরো জেলায় প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে সম্প্রীতির এই জেলা সুনামগঞ্জের মানুষ আবারো দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানান,জেলা পূজা উদযাপন রিষদের নেতৃবৃন্দ,আইন শৃংখলা বাহিনীর সদস্যসহ সর্বস্তরের জনসাধারন।মা দূর্গা এবছর কৈলাশ তার স্বামীর গৃহ থেকে ধরাদামে ঘটে ঘোড়ায় চড়ে তার ভক্তদের মাঝে এসেছিলেন অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আগমন ঘটিয়ে তিনি এই ছয়দিন তার ভক্তদের মাঝে ছিলেন আজ প্রতিমা বির্সজনের মাধ্যমে তার ভক্তদের কাদিঁয়ে নৌকায় চড়ে তিনি তার স্বামীর গৃহে কৈলাশে ফিরে গেছেন বলে জানান পূজা কমিটির নেতৃবৃন্দরা। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২১.১০.২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT