খুলনা, বাংলাদেশ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

ঈদগাঁওতে শহীদ জিয়া স্মৃতি সিক্স এ সাইড নক আউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ।

[ccfic]

 

   নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

 

 

 

কক্সবাজারের ঈদগাঁওতে শহীদ জিয়া স্মৃতি সিক্স এ সাইড নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।২১ অক্টোবর (বুধবার)  বিকেল সাড়ে তিনটায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করেন এ টুর্নামেন্টের। এতে ৮টি দল অংশগ্রহণ করেছেন। আজকের প্রথম উদ্বোধনী ফায়সাল সিক্সার বনাম ঈদগাঁও বাজারের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: আজমগীর,সাবেক ফুটবলার হারুনর অব রশিদ,লফিফুর রহমান, ক্রিকেটার মুফিজুর রহমান, হারুন,ইমরান, মাহি,রুবেল,জহির, জুয়েল, অত্র টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শহীদুল ইসলাম,ধারাভাষ্যকার সাকলাইন মোস্তাকসহ আরো অনেকে। জানা যায়,দীর্ঘবছর পর তারুণ্যের মিলনমেলায় শহীদ জিয়া স্মৃতি সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হলো। এই আয়োজনকে ঘিরে পুরোনো স্মৃতি, বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধনে একত্রিত হয়েছেন প্রিয় খেলোয়াড়েরা।

এই ক্রিকেট আয়োজন শুধু মাঠের খেলা নয়, দীর্ঘদিনের স্মৃতি, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধনকে নতুন করে জাগিয়ে তোলার এক প্রয়াস।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT