
আবিদুর রহমান আলিফ
খুলনা ১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দাকোপ বটিয়াঘাটা দুটি ব্রিজের আবেদন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়। ইতিমধ্যে দুটি সেতু জন গুরুত্বপূর্ণ হওয়ার দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রধানমন্ত্রীর প্রটোকাল অফিসার ০১স্বাক্ষরিত পত্রটি সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও,বাংলাদেশ সচিবালয় প্রেরিত হয়েছেন । প্রেরিত পাত্রের মাধ্যমে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়, পুরাতন সংসদ ভবন, ঢাকা।খুলনা জেলাধীন গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেস্ট জেড-৭৬০৬ নং সড়কের ঝপঝপিয়া নদীতে ব্রীজ নির্মাণ প্রসঙ্গে সূত্রঃ আমীর এজাজ খান, এমপি, এর আধা-সরকারি পত্র নম্বর: বা. জা.স/এমপি/৯৯/খুলনা-০১/২০২৬.০৯.০০০৫, তারিখ: ০৮ সেপ্টেম্বর ২০২৬।উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সংসদীয় আসন ৯৯, খুলনা-১ আসনের অন্তর্গত গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেস্ট জেড-৭৬০৬ নং সড়কের ঝপঝপিয়া নদীতে ব্রীজ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন। ২। এমতাবস্থায়, খুলনা জেলাধীন গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেস্ট জেড-৭৬০৬ নং সড়কের ঝপঝপিয়া নদীতে ব্রীজ নির্মাণের জন্য পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন এ কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।সংযুক্তি: বর্ণনামতে (মোঃ উজ্জল হোসেন) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল,সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ :বাংলাদেশ সচিবালয়, ঢাকা অনলিপি: সদয় জ্ঞাতার্থে (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):১. প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা।২. আমীর এজাজ খান, এমপি, সংসদীয় আসন ৯৯, খুলনা-১, আলী এজাজ খান, ১৭, টুটপাড়া, সরকার পাড়া, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা বিভাগ।৩. প্রধানমন্ত্রীর একান্ত সচিব ১/২, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা।৪. মন্ত্রীর একান্ত সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ৫. উপদেষ্টার একান্ত সচিব, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা একইভাবে সচিব,সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কে খুলনা জেলাধীন গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেস্ট জেড-৭৬০৬ নং সড়কের চুনকুড়ি নদীতে ব্রীজ নির্মাণের জন্য পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন এ কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
