খুলনা, বাংলাদেশ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
  খুলনা বিশ্ববিদ্যালয়ের ০১ ব্যাচের রজত জয়ন্তী উদযাপিত:
  ঈদগাঁওতে পাঠদান বন্ধ রেখে বেতন উত্তোলন 
  
  
  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে হামলার প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন
  ডুমুরিয়ায় আওয়ামী লীগ নেতা সরদার আবু সালেহ আটক, জেলহাজতে এই মামলায় মোট ৫জন।
  ডুমুরিয়ার রংপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা

কয়রায় নাশকতার মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

[ccfic]

কয়রা (খুলনা) প্রতিনিধি:আলামিন ইসলাম 

খুলনার কয়রায় নাশকতার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার (৪ অক্টোবর) সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন (২৮) এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী আব্দুল মান্নান সরদার।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়ে মো. সহিদ হোসেন বাদী হয়ে কয়রা থানায় নাশকতার অভিযোগে এই মামলাটি দায়ের করেন। মামলায় নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ৩৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৬০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়। সেই মামলার ধারাবাহিক তদন্তের অংশ হিসেবেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।​ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT