
নিজস্ব প্রতিনিধি ডুমুরিয়া
খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিরাপদ খুলনা চাই’ ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।আজ ২রা অক্টোবর বিকেল ৪টায় ডুমুরিয়া বাজারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় সাধারণ পথচারী, চালক ও ব্যবসায়ীদের মাঝে নিরাপদ চলাচলের বিভিন্ন দিকনির্দেশনা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা ‘নিরাপদ খুলনা চাই’-এর সদস্য সচিব শেখ ফরহাদ হোসেন।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য শেখ শাহিনুর রহমান, হাবিবুর রহমান খান, হাফেজ মতিউর রহমান, সারোয়ার হোসেন মোড়ল, ইলিয়াজ হোসেন, বিথি আকতার, সাফিয়া পারভিন, শিল্পী আক্তার, শেখ কবিরুল ইসলাম, প্রসেন মন্ডল, সবুজ হোসেন প্রমুখ।
