
আবিদুর রহমান আলিফ
০৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ২৮তম জাতীয় ক্রিকেট লিগ (NCL 2026)-এর প্রথম রাউন্ডের খেলা। দেশের আটটি বিভাগীয় দলের অংশগ্রহণে আয়োজিত চার দিনের এই ক্রিকেট আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ।আনুষ্ঠানিকভাবে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্যবর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক মো. শফিকুল আলম তুহিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম, শফিকুল ইসলাম হোসেনসহ বিসিবির কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।জাতীয় ক্রিকেট লিগ দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ আসর। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান ক্রিকেটারদের নিজেদের দক্ষতা ও সামর্থ্য তুলে ধরার সুযোগ তৈরি হয়। পাশাপাশি জাতীয় পর্যায়ের ক্রিকেটার তৈরির ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
