খুলনা, বাংলাদেশ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
  খুলনা বিশ্ববিদ্যালয়ের ০১ ব্যাচের রজত জয়ন্তী উদযাপিত:
  ঈদগাঁওতে পাঠদান বন্ধ রেখে বেতন উত্তোলন 
  
  
  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে হামলার প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন
  ডুমুরিয়ায় আওয়ামী লীগ নেতা সরদার আবু সালেহ আটক, জেলহাজতে এই মামলায় মোট ৫জন।
  ডুমুরিয়ার রংপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি:-উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।এছাড়াও সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা: আব্দুল মজিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো: একরামুল হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান ও প্রধান শিক্ষক আব্দুল ওহাব।এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় উক্ত সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সাইফ, পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী কর্মকর্তা সঞ্জয় মণ্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির মোঃ গোলাম আযমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেন।প্রেরক মোঃ শফিয়ার রহমান।পাইকগাছা খুলনা প্রতিনিধি।০১৭১২-৩৩৩১৯৫

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT