খুলনা, বাংলাদেশ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বটিয়াঘাটায় একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু ,সমবেদনা ও গার্ড অফ অনার প্রদানে উপস্থিত: ভারপ্রাপ্ত বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার

[ccfic]

বটিয়াঘাটা নিজস্ব প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ,

খুলনার বটিয়াঘাটা উপজেলায় একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। সমবেদনা জানাতে ও গার্ড অব ওনার উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শোয়েব শাত উল ইভান, থানা অফিসার ইনচার্জ মো : মারুফ,বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ,উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফেরদাউস,বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। এখন তাঁদের একজন ১ নম্বর জলমা ইউনিয়নের দাউনিফাদ এলাকার বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র নাথ গাইন। অপরজন গঙ্গারামপুর ইউনিয়নের বয়ারবাঙ্গা এলাকার নারী মুক্তিযোদ্ধা শান্তিলতা গঙ্গা।
স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র নাথ গাইন ১ নম্বর জলমা ইউনিয়নের দাউনিফাদ এলাকার বাসিন্দা ছিলেন। অপরদিকে নারী মুক্তিযোদ্ধা শান্তিলতা গঙ্গারামপুর ইউনিয়নের বয়ারবাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পান।একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বটিয়াঘাটা উপজেলার মুক্তিযোদ্ধা পরিবার, স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।তাঁদের মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুক্তিযুদ্ধের সময়ে তাঁদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন স্থানীয়রা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT