
ডুমুরিয়া নিজস্ব প্রতিনিধি:জি. এম. ফিরোজ,
“ভরা থাক স্মৃতি সুধায়, বিদায়ের পাত্রখানি”—এই আবেগঘন বাণীকে সামনে রেখে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির শাহপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) অশোক কুমার বিশ্বাসের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।আজ বুধবার সকালে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শাহপুর সাব-জোনাল অফিসে এ বিদায় সংবর্ধনার আয়োজন করেছে অফিসের সকল কর্মচারীবৃন্দ।
দীর্ঘ কর্মজীবনে অশোক কুমার বিশ্বাস সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে সহকর্মীরা জানান। কর্মক্ষেত্রে তাঁর দায়িত্বশীলতা ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের স্মৃতি বিদায়ের মুহূর্তকে আবেগঘন করে তুলেছে।কর্মজীবনের ব্যস্ত অধ্যায় পেরিয়ে এবার তিনি প্রবেশ করছেন অবসর জীবনের নতুন অধ্যায়ে। তাঁর দীর্ঘদিনের কর্মস্মৃতি, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ও দায়িত্ব পালনের নানা অভিজ্ঞতা বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উঠে আসবে বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজনে: শাহপুর সাব-জোনাল অফিসের সকল কর্মচারীবৃন্দ।অশোক কুমার বিশ্বাসের অবসর জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে ভরে উঠুক—এমন প্রত্যাশা সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।
