
আড়ংঘাটা নিজস্ব প্রতিনিধি:অনুপম মল্লিক,
খুলনার ডুমুরিয়া রংপুরের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে অসহায় ও দুস্থ গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন।গতকাল ২১শে সেপ্টেম্বর সন্ধ্যায় ওয়েলফেয়ারের নিজস্ব কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়। এ পর্যন্ত এলাকার অনেক অসহায় দুস্থ মানুষের কল্যাণে নানা সমস্যা জর্জরিত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করে যাচ্ছে এলাকার একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রংপুরের ওয়েল ফেয়ার এসোশিয়ান এই মানবিক সেবা মূলক কাজ করে এলাকার মানুষের কাছে আস্থার এক প্রতিক হয়ে রংপুরের অসহায় মানুষের মাঝে আশার আলো ফুটিয়ে চলেছে এই সংগঠন। এ সময় রংপুর ওয়েলফেয়ার সোসিয়েশন এর কর্মকর্তা সদস্যবৃন্দ এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
