
আড়ংঘাটা নিজস্ব প্রতিনিধি: অনুপম মল্লিক,
খুলনার ডুমুরিয়ার রংপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের পরিচালিত গণশিক্ষা কার্যক্রম মন্দির ভিত্তিক বিদ্যালয়ের রংপুর রঘুনাথপুর অঞ্চলের 22 জন শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ২৩ শে সেপ্টেম্বর বেলা 11 টায় রংপুর কল্যাণী সংঘ মন্দির ভিত্তিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ে সপ্তম পর্যায়ের কার্যক্রমের প্রয়োজনীতা যাচাই ও শিশুদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ধর্মীয় শিক্ষার মূল্যবোধ নৈতিক শিক্ষা সহ নানামুখী শিক্ষামূলক দিকনির্দেশনা মূল ক শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে বক্তব্য করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ফিল্ড সুপারভাইজার দেবব্রত ব্যানার্জিও মিঠুন কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক বিদ্যালয়ের শিক্ষক রিপন বিশ্বাস মুরারি মোহন মল্লিক লাভলি ঢালী লক্ষ্মী সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা ধর্মীয় শিক্ষার নানা দিক তুলে ধরে আলোকপাত করে বক্তব্য করেন শিশু শিক্ষার্থীদের শতভাগ বিদ্যালয় উপস্থিতি নিশ্চিত ধর্মীয় শিক্ষামূলক কার্যক্রম প্রসারিত ও শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য শিক্ষকদের ভূমিকা রাখার আহ্বান জানান।
এবং সরকারের এ হিন্দু ধর্মীয় মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা এর যথাযথ পরিকল্পিত সঠিক শিক্ষা শিক্ষকদের আহ্বান জানান।
