খুলনা, বাংলাদেশ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত  

[ccfic]

সিলেট বিশ্বনাথ নিজস্ব প্রতিনিধি মোঃ আফজাল মিয়া

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার উদ্যোগে রাসুল (সা.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি আব্দুল মালিক ও পৌর সভা শাখার সভাপতি শাহিন আহমদ রাজুর যৌথ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার নায়েবে আমীর অধ্যপাক আব্দুল হান্নান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফয়জুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চলের সহকারী পরিচালক হাফিজ মাওলানা ফারুক আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি ফখরুল ইসলাম খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা শাখার প্রধান উপদেষ্ঠা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ পৌরসভা প্রধান উপদেষ্ঠা মাওলানা এইচ এম আখতার ফারুক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা শাখার উপদেষ্ঠা ও বিশ্বনাথ পৌর সভার মেয়র পদপ্রার্থী মাস্টার ইমাদ উদ্দিন।অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার মুন্না, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা সহ সভাপতি ডা. আব্দুল হান্নান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা সহ সভাপতি ফরিদ আহমদ।শুরুতেই সংগীত পরিবেশন করেন মো. নুর আলী।এসময় স্থানীয় ইউপি সদস্য বশির আহমদ, কামরুল ইসলাম, দুলাল, ফারুক আহমদ, মুক্তার আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT