খুলনা, বাংলাদেশ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজ গ্রামের মানুষের পাশে ১০ বছর, ডাক্তার বিপ্লব রায়ের মানবিক দৃষ্টান্ত নামমাত্র ভিজিটে চিকিৎসা, প্রতি মাসের প্রথম শুক্রবার অসহায়দের জন্য ফ্রি সেবা—সাড়াতলা বটতলায় মানুষের আস্থার ঠিকানা

[ccfic]

আড়ংঘাটা, নিজস্ব  প্রতিনিধি অনুপম মল্লিক

নিজ গ্রামের মাটির টানেই ১০ বছর ধরে মানুষের পাশে আছেন ডুমুরিয়ার ১২ নম্বর রংপুর ইউনিয়নের কৃতী সন্তান এমবিবিএস ডাক্তার বিপ্লব রায়। ২০১৭ সাল থেকে সাড়াতলা বটতলা বাজারে নামমাত্র ভিজিটে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রতি মাসের প্রথম শুক্রবার অসহায়, দরিদ্র ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছেন তিনি।থুকড়া আর-আর-জি-টি উচ্চ বিদ্যালয় ও সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের পাঠ শেষ করে কুমিল্লায় এমবিবিএস সম্পন্ন করেন ডাক্তার বিপ্লব রায়। পরে কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিষয়ে মাস্টার্স, বারডেম হাসপাতাল থেকে ডায়াবেটিসের ওপর উচ্চতর প্রশিক্ষণ এবং ইউএসটিসি, চট্টগ্রাম থেকে ফ্যামিলি মেডিসিনে ডিপ্লোমা অর্জন করেন।কর্মজীবনে ইস্টার্ন মেডিকেল কলেজ, আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ ও খুলনা গাজী মেডিকেল কলেজে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে শতাধিক ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়েছেন; করোনাকালেও ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ও সাড়াতলা বটতলায় বসেছিল তার সেই মানবিকতার চেম্বার। স্থানীয়দের কাছে তাই বিপ্লব রায় শুধু একজন চিকিৎসক নন—নিজ গ্রামের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এক পরিচিত মুখ, এক মধুর স্মৃতি ও আস্থার নাম।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT