খুলনা, বাংলাদেশ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

[ccfic]

খুলনা নিজস্ব প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ,

খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাবরেজিস্ট্রার মোঃ নাহিদুজ্জামান সজীব’র নেতৃত্বে গতকাল বেলা ১২ টায় এক ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান স্থানীয় সাবরেজিস্ট্রি অফিসে অনুষ্ঠিত হয় । উল্লেখ্য সাব-রেজিস্ট্রার মোঃ নাহিদুজ্জামান বর্তমানে ডুমুরিয়া অফিসের সাবরেজিস্ট্রার’র দায়িত্ব পালন করছেন । বটিয়াঘাটা অফিসের সাব-রেজিস্টার অঞ্জু দাস ছুটিতে যাওয়ায় গতকাল থেকে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে ৩ দিন বটিয়াঘাটা সাব-রেজিস্টি অফিসে দলিল সম্পাদন সহ অন্যান্য কাজ করবেন বলে জানিয়েছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোল্লা ইমরান আহমেদ, সদস্য সচিব পলাশ মহলদার, বিএনপি নেতা টুটুল গোলদার, শেখ সেলিম হাওলাদার, বটিয়াঘাটা দলিল লেখক সমিতির আহ্বায়ক মো: আলমগীর , সদস্য সচিব হালিম আকুঞ্জী,সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মুসা, মোঃ বোরহান উদ্দিন, মোঃ ফেরদৌস, জহির রায়হান লালন, মোঃ নাজিম উদ্দীন সহ দলিল লেখক সমিতির অন্যান্য সদস্য ও নকল নবীশ সমিতির সদস্যবৃন্দ। এসময় প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য খুলনা ০১ আমীর এজাজ খান এমপি সাব-রেজিস্ট্রার’র উদ্দেশ্যে বলেন, দলিল লেখক সমিতির সকল নেতা ও সদস্যদের গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সমান অধিকার নিশ্চিত করতে হবে । এখানে পদ-পদবী না দেখে সকলকে এক চোখে দেখতে হবে । পদ-পদবীর বিষয় দেখতে গিয়ে যেন সমিতির সাধারণ সদস্যদের রুটি রুজির উপর আঘাত না আসে তা লক্ষ্য রাখতে হবে ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT