খুলনা, বাংলাদেশ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি
  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  

পূর্বশত্রুতার জেরে রাতে পুকুরে বিষপ্রয়োগ: দুই(২)লাখ টাকার মাছ নিধন, অভিযুক্ত শিক্ষক

[ccfic]

কয়রা (খুলনা),নিজস্ব প্রতিনিধি 

খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মহাসিন ছানার অভিযোগ, গ্রামের বাসিন্দা মাস্টার অলিউল্লাহ ব্যক্তিগত আক্রোশ ও পূর্বশত্রুতার জের ধরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন।​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাস্টার অলিউল্লাহর সাথে মহাসিন ছানার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত রাতে আঁধারের সুযোগ নিয়ে অলিউল্লাহ মহাসিনের চাষ করা পুকুরে বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করেন। সকালে পুকুরের সব মাছ মরে ভেসে উঠতে দেখে বিষপ্রয়োগের বিষয়টি জানাজানি হয়। এতে মহাসিন ছানার আনুমানিক (দুই২) লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।ঘটনার পর ক্ষতিগ্রস্ত মাছচাষী মহাসিন ছানা বলেন, “আমার সাথে অলিউল্লাহর পূর্ব শত্রুতা ছিল, কিন্তু সেই আক্রোশ যে আমার জীবিকার ওপর এসে পড়বে তা ভাবিনি। রাতের আঁধারে পুকুরে বিষ ঢেলে আমার বিশাল ক্ষতি করে দেওয়া হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।মাস্টার অলিউল্লাহ সাথে মোটাফোনে যোগাযোগ এর চেষ্টা করলে কথা বলা সম্ভব হয়নি।ঘটনার বিস্তারিত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষোপ কামনা করেছেন ভুক্তভোগীসহ এলাকাবাসী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT