কয়রা (খুলনা),নিজস্ব প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মহাসিন ছানার অভিযোগ, গ্রামের বাসিন্দা মাস্টার অলিউল্লাহ ব্যক্তিগত আক্রোশ ও পূর্বশত্রুতার জের ধরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন।স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাস্টার অলিউল্লাহর সাথে মহাসিন ছানার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত রাতে আঁধারের সুযোগ নিয়ে অলিউল্লাহ মহাসিনের চাষ করা পুকুরে বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করেন। সকালে পুকুরের সব মাছ মরে ভেসে উঠতে দেখে বিষপ্রয়োগের বিষয়টি জানাজানি হয়। এতে মহাসিন ছানার আনুমানিক (দুই২) লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।ঘটনার পর ক্ষতিগ্রস্ত মাছচাষী মহাসিন ছানা বলেন, "আমার সাথে অলিউল্লাহর পূর্ব শত্রুতা ছিল, কিন্তু সেই আক্রোশ যে আমার জীবিকার ওপর এসে পড়বে তা ভাবিনি। রাতের আঁধারে পুকুরে বিষ ঢেলে আমার বিশাল ক্ষতি করে দেওয়া হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।"ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।মাস্টার অলিউল্লাহ সাথে মোটাফোনে যোগাযোগ এর চেষ্টা করলে কথা বলা সম্ভব হয়নি।ঘটনার বিস্তারিত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষোপ কামনা করেছেন ভুক্তভোগীসহ এলাকাবাসী।