
ডেস্ক :
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামের এক শি;’শু;’র ম;’রদে;’হ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের নিজ বাড়ির পেছনের একটি খাল থেকে তার ভাসমান ম;’রদে;’হ উদ্ধার করা হয়। নি;’হ;’ত রাফি ওই গ্রামের জসিম আকনের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ জানায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাফি নিখোঁজ ছিল এবং এ ঘটনায় শনিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল তার পরিবার। আজ সকালে খালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খাঁন জানান, শি;’শু;’টির শরীরে আ;’ঘা;তের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটিকে হ;’ত্যা;’কা;’ণ্ড বলে ধারণা করা হচ্ছে। মৃ;’ত্যু;’র সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
