খুলনা, বাংলাদেশ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি
  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ,

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি পরিবেশ-পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থকর শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রবিবার দুপুর ১২টা ৩০মিনিটে এ কর্মসূচি আয়োজন করা হয়।বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার প্রধান অতিথি হিসাবে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে বাকৃবি শাখার আহবায়ক মো: আতিকুর রহমান আতিক, সদস্য-সচিব মো: শফিকুল ইসলাম শফিক ও সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম শোয়েবসহ ছাত্রদল নেতৃবৃন্দ অংশ নেন।অভিযানে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ গ্রহণ করেন।কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। হাতে গ্লাভস ও মাথায় সুরক্ষাবস্ত্র পরে তাঁদের পরিচ্ছন্নতা কার্যক্রম ক্যাম্পাসে সাড়া ফেলেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT