
ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. ইকরামুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে মামলাটি প্রত্যাহার এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ৪নং খর্ণিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড গোনালী এলাকায় ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।৬নং ওয়ার্ড গোনালী বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমান। প্রধান বক্তা ছিলেন খর্ণিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড গোনালী বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হালিম।সমাবেশে বক্তারা ইকরামুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। তাঁরা বলেন, ইকরামুল ইসলাম একজন ভদ্র, নম্র ও মেধাবী শিক্ষার্থী। তিনি বিএল কলেজের একজন মেধাবী ছাত্র। তাঁর সুন্দর ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে তাঁর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন বক্তারা।বক্তারা আরও বলেন, ইকরামুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন তাঁরা। একই সঙ্গে অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান। হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফি হোসেন জয়ার্দার, সহ-সভাপতি শেখ রেজোয়ান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা, শেখ আশরাফ হোসেন, হাফিজুর রহমান বিশ্বাস, সরদার আশরাফ আলী মাস্টার, যুবদল নেতা ফরিদুর রহমান উজ্জ্বল ও মহিলা দলের নেত্রী পিয়ারী সুলতানা।এ ছাড়া উপস্থিত ছিলেন মাছুদুর রহমান, কবির শেখ, বক্কার শেখ, আলমগীর, কারিমুল শেখ, সাকিল কাগতি ও শাহিন খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সমাবেশে বক্তারা ইকরামুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেন।
