খুলনা, বাংলাদেশ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!
  ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ
  প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা
  বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 
  খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান
  রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প
  মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
  
  মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই

[ccfic]

নিজস্ব প্রতিনিধি:পরেশ দেবনাথ, 

যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই। দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ওই গ্রামের মৃত এরফান গাজীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর শনিবার (১২ সেপ্টেম্বর-২৬) গৌরীঘোনা সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গৌরীঘোনা নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।উক্ত জানাজার নামাজে গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার আব্দুল গফফার, গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি জি এম আব্দুস সালাম সবুজ, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল হালিমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT