খুলনা, বাংলাদেশ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি
  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  
  ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ
  ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন
  জেডসিএফ খুলনা জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

[ccfic]

 

নিজস্ব প্রতিনিধি :আবু হেনা সাগর, ঈদগাঁও 

কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সদর ইউপির  দৃষ্টিনন্দন সড়কটি বিনোদন প্রেমীদের ভীড়ে বন্দি। একসময়ে সড়কটি অবহেলিত জরাজীর্ণ ও চলাচলের অযোগ্য ছিল। সম্প্রতি আলোচিত হয়ে উঠেছে। ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ার সড়ক দৃষ্টিনন্দনে ভরে গেছে। সেখানে স্থানীয়সহ দূর-দূরান্তের পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠে। বৈকালিক সময়টা উপভোগ করার মত। সে সুযোগটা হাতছাড়াও করছেন না অনেকেই।জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও মেহেরঘোনা থেকেই মাত্র ৫ মিনিটের পথ অপরুপে সাজানো দৃষ্টিনন্দন এই সড়কটি। সড়কের দু-পাশ জুড়েই সবুজ ধান, অন্যপ্রান্তে সবুজ গাছ গাছালির প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মন কেড়ে নেয়। চমৎকার আঁকাবাঁকা সড়কটি রুপ কথার কল্পকাহিনী নয়, বাস্তবিত ছবির মত।সড়কটি দৃষ্টিনন্দন বটে সেলফি তুলতে আসছেন বিনোদনপ্রেমীরা। সব বয়সী মানুষের উপস্থিতি (অস্থায়ী বিনোদন) কেন্দ্রটি অল্পসময়ে পরিচিতি লাভ করতে সক্ষম হয়। স্থানীয় মিডিয়ায় ভিডিও প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সড়কটি আরও জনপ্রিয়তা লাভ করে। ফলে প্রতিদিন বিকেলে ভীড় করে তরুন-তরুনী সহ নানান শ্রেনী পেশার মানুষ। পর্যটকদের উচ্ছাসে মুখরিত। উচ্ছাসিত ঘুরতে আসা অসংখ্য নারী-পুরুষ।যানবাহন,পায়ে হেঁটে আসছেন বৈকালির নির্মল বাতাসের আনন্দ উপভোগ করতে লোকজন।শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, দুপুরের কড়া রোদের পরপর পড়ন্ত বিকেলে ছুটে আসেন এ বিনোদন স্পটের সৌন্দর্য অবলোকন করতে নর-নারীরা। তবে তরুন ও যুবকদের ভীড় প্রচুর।কেউবা পরিবার পরিজনের সাথে,কেউবা প্রিয় জনের সাথে আর কেউ আসছে একা। ভিন্ন ভিন্ন মাত্রায় সেলফির হিড়িক লক্ষনীয়। হরেক রকমে পতাকা দিয়ে সাজানো বিনোদন স্পটটি। গাছে গাছে ছোট্ট পরিসরে বসার সু-ব্যবস্থা। এমনকি বিনোদন প্রেমীদের দৃষ্টি আকর্ষিত করে তুলেছে বাঁশ দিয়ে তৈরী লাভ পয়েন্টটি।এলাকার যুবক হারুনর রশীদ জানান, পূর্বেকার দিনের অপসংস্কৃতি দূরীকরণ করে সুস্থ বিনোদনের স্বার্থে নতুন বিনোদন স্পট করার হচ্ছে মূুল লক্ষ্য। ঘরতে আসা বাবুল ও হেনাসহ অনেকে জানান, এই সড়কটি দিয়ে মাইজ পাড়া হয়ে মহা সড়কে আসা যাওয়া করা যায়। একদিকে এলাকার জন্য জনগুরুত্বপূর্ণ, অন্যদিকে বিনোদন স্পটেই পরিনত নারী-পুরুষ দের জন্য। স্থানীয়রা জানান, এ সৌন্দর্য মন্ডিত মাইজ পাড়া  সড়কটি দেখতে আসেন লোকজন। যার ফলে এলাকার সুনাম বৃদ্ধি পেয়েছে,মানুষের যাতায়াত বাড়ছে। এতে আমরাও উৎফুল্ল। এলাকার সৌন্দর্য ধরে রাখাসহ নিরাপত্তা নিশ্চিতকরণের দায়িত্ব এলাকার। ভিউ পয়েন্টের পাশ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান আমির সুলতান এন্ড দিল নেওয়াজ বেগম হাইস্কুলের প্রধান শিক্ষক সাজেদ সুলতান জানান, এলাকার সুনাম ও ঐতিহ্য রক্ষার স্বার্থে বিনোদন স্পটটি অতীব গুরুত্বপূর্ণ। তবে শিক্ষার্থীদের কটুক্তি মূলক আচরণসহ সবদিক বিবেচনায় প্রতিদিন আসরের পর উম্মুক্ত করার আহবান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT