খুলনা, বাংলাদেশ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!
  ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ
  প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা
  বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 
  খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান
  রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প
  মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
  
  মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা

মিথ্যা সংবাদের প্রতিবাদে বটিয়াঘাটায় মানববন্ধন:

[ccfic]

নিজস্ব প্রতিনিধি:

বটিয়াঘাটা উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোঃ হেলাল শেখের বিরুদ্ধে ২নং বটিয়াঘাটা সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইউনুস ২০ লক্ষ ৪২ হাজার ১০৩ টাকা পাওনার অফিযোগ করে গত শনিবার বটিয়াঘাটায় এক সাংবাদিক সম্মেলন করেন। যা বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইনে প্রকাশিত হয়।যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ট।এসব অভিযোগ ও সংবাদকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মানববন্ধন করেছেন দলটির উপজেলা শ্রমিক দলের নেতাকর্মী ও সমর্থকরা।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বটিয়াঘাটা উপজেলা থানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হেলাল শেখের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।একই সাথে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সদর ইউনিয়ন সভাপতির সভাপতি ইউনুসের সদস্য পদসহ সকল পদবী থেকে বহিষ্কারের দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে হেলাল শেখের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।এর আগে একই অভিযোগের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বটিয়াঘাটা উপজেলা শাখার আহ্বায়ক মোঃ হেলাল শেখ পাল্টা সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।এ সময় উপস্থিত ছিলেন, আজমল গাজী সভাপতি ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন শ্রমিকদল,হাফিজ মলঙ্গী বটিয়াঘাটা স্ট্যান্ড ইজিবাইক চালক ও মালিক সমিতি, আজাদ শেখ আহবায়ক ৫নং ভান্ডার কোট ইউনিয়ন শ্রমিক দল, আসাদ আকুঞ্জি বালিয়াডাঙ্গা ইউনিয়ন শ্রমিক দল, আফজাল সরদার ৭ নং আমিরপুর ইউনিয়ন শ্রমিক দল, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব যথাক্রমে, জাহিদুর রহমান তালুকদার বাপ্পি শেখ, তৌহিদ মল্লিক,ইউনিয়ান শ্রমিক দলের যুগ্ম আহবায়ক যথাক্রমে রফিক শেখ, হারুন শেখ রবিউল শেখ ইলিয়াস, বক্তিয়ার আকুঞ্জি, আসাদ শেখ ইসলাম মাসুদ শেখ, ফারুক তরফদার, জাহাঙ্গীর আলম মফিজুল ইব্রাহিম শেখসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয়রা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT